পবিত্র রমজান মাসে ছাত্রদের জন্য বিশেষ সময়সূচী প্রকাশ করা হয়েছে।
আসন্ন রমজান উপলক্ষে মাদরাসার ছাত্রদের জন্য নতুন রুটিন প্রণয়ন করা হয়েছে। সেহরি, ইফতার, তারাবীহ এবং তিলাওয়াতের জন্য বিশেষ সময় বরাদ্দ রাখা হয়েছে। বহিরাগত মুসল্লিরাও আমাদের সাথে তারাবীহ ও ইফতারে অংশগ্রহণ করতে পারবেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য মাদরাসা অফিসে যোগাযোগ করুন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে কবুল করুন। আমীন।